প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪১ পিএম
ছবি : সংগৃহীত
উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে খাদ্য ও পানীয় জাতীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান নেসলে। তবে দাম বৃদ্ধির হার গত বছরের মতো হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক স্নাইডার।
কয়েক দশকের মধ্যে বিশ্বে মূল্যস্ফীতি কয়েকগুণ বেড়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। জার্মানির গণমাধ্যম ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইতুংকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক স্নাইডার এসব কথা বলেন।
২০২২ সালের প্রথম ৯ মাসে নেসলের খাদ্যপণ্য কিটক্যাট চকলেট এবং নেসক্যাফের বিক্রি বেড়েছিল ৮ দশমিক ৫ শতাংশ। বিক্রির পাশাপাশি এ সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের দাম বাড়ে ৭ দশমিক ৫ শতাংশ। গত বছর উচ্চ মূল্যস্ফীতির চাপ সামলাতে বিশ্বের অন্যান্য খাদ্যপণ্য উৎপাদক প্রতিষ্ঠানও পণ্যের দাম বাড়িয়ে দেয়। সূত্র : রয়টার্স।