প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪২ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
দুই সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমল ১ হাজার ১৬৩ টাকা। নতুন দামের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য ৯২ হাজার ২৬২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। রবিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। ফলে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ১০৮ টাকা কমে বিক্রি হবে ৮৮ হাজার ৬৩ টাকায়।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৯৯১ টাকা কমে বিক্রি হবে ৭৫ হাজার ৪৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।