× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণের শর্ত শিথিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, স্টক ডিলারদের ঋণের প্রভিশনে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরনের ঋণের ক্ষেত্রে ১ শতাংশ প্রভিশন রাখতে বলা হয়েছে। এতদিন ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের ব্যাংক ঋণের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) ২ শতাংশ রাখার নিয়ম ছিল।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিআরপিডি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ২০১২ সালে বাংলাদেশ ব্যাংক ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ঋণের জন্য ২ শতাংশ প্রভিশন রাখার নির্দেশ দিয়েছিল। তবে নতুন নিদর্শনা অনুযায়ী, ১ শতাংশ প্রভিশন সাধারণ সংরক্ষণ করতে হবে। নতুন এ নির্দেশনা আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা