প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৪ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৪ পিএম
প্রবা ফটো
ঢাকা ব্যাংকের পার্পেচুয়াল বন্ডের লেনদেন শুরু হবে আগামী রবিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে বন্ডটির। এ বন্ডের আকার ২০০ কোটি টাকা। যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১৮০ কোটি টাকা ও অবশিষ্ট ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে।
বন্ডটি আনসিকিউরড, কন্টিনজেন্ট কনভার্টেবল, ফ্লোটিং রেটবিশিষ্ট। আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে এ বন্ড ইস্যু করা হয়েছে।
বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংক টিয়ার ১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস।
আর ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। গত বছরের ৬ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এ বন্ডের অনুমোদন দেয়।