× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবস্ক্রিপশন ফি বসাচ্ছে চ্যাট জিপিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রতি মাসে চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন ফি ২০ ডলার নির্ধারণ করেছে চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। চ্যাটজিপিটিতে যখন প্রচুর ভীড় হবে তখন সাবস্ক্রাইব করা সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশ করতে পারবেন। 

একটি ব্লগ পোষ্টের মাধ্যমে ওপেনএআই জানায়, বিনামূল্যে চ্যাটবট ব্যবহার করাকে আমরাও সমর্থন করি। যেহেতু চ্যাটবট ব্যবহার করার জন্য ওপেনএআইকে অর্থ দিতে হয়, তাই এ ফি নির্ধারণ করা হয়েছে। তবে এখনও বিনামূল্যে চ্যাট জিপিটি ব্যবহারের সুযোগ রয়েছে। 

প্রযুক্তির নতুন এই উদ্ভাবন চ্যাটজিপিটি মানুষের মত বিশ্বাসযোগ্যভাবে সাড়া দেয়। চ্যাটজিপিটি চালু হওয়ার কিছু দিনের মধ্যেই ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক টুইট বার্তায় বলেন, ‘বর্তমানে নতুন এই প্রযুক্তি ১০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করছে। তবে ফার্মটি এরপর আর কোনো তথ্য প্রকাশ করেনি। সাবস্ক্রিপশন ফি চালু করার প্রক্রিয়াটি প্রাথমিক অবস্থায় থাকলেও সামনে ব্যাপকভাবে সম্প্রসারনের পরিকল্পনা করেছে কোম্পানিটির। 

কৃত্তিম বুদ্ধিমত্তায় নতুন করে যোগ দিয়েছে চ্যাটজিপিটি। যেটি সংলাপের ধরন বুঝে ফলোআপ প্রশ্নের উত্তর দেয়া, ভুল স্বীকার করা, ভুল বা ত্রুটিপূর্ণ বিষয়কে চ্যালেঞ্জ করা এবং অনুপযুক্ত অনুরোধ প্রত্যাখ্যান করার মতো কাজ করতে দক্ষ ।

ইন্টারনেটে থাকা ওয়েবপেজ, ওয়েব টেক্সট, বই, উইকিপিডিয়া, আর্টিকেলসহ বিভিন্ন উৎস থেকে প্রায় ৫৭০ জিবির বেশি ডাটা সমৃদ্ধ চ্যাট জিপিটি। শুধু তাই নয় এই চ্যাটবটে রয়েছে ৩০০ বিলিয়ন শব্দের ভান্ডার। পাশাপাশি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতেও সক্ষম চ্যাট জিপিটি। 

সংশ্লিষ্টরা বলছেন, আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করেন মূল্যস্ফীতি কি? চ্যাট জিপিটি তার যথোপযুক্ত নির্ভুল উত্তর দেবে। উত্তরটি যদি কোন কারণে ভুলও হয় তাহলে এর কর্মীরা প্রশ্নের সঠিক উত্তরটি সিস্টেমে ইনপুট করে দেবেন। ফলে চ্যাট জিপিটির জ্ঞানের ভান্ডার ক্রমশ বাড়তে থাকে।

তবে অনেক সুবিধা থাকলেও চ্যাট জিপিটির মাধ্যমে মূলত লিখিত আকারে ফল পাওয়া যায়। ভিডিও বা ভিজ্যুয়াল রেজাল্ট আসে না। এসব বিষয়ে আরও কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সার্বিক পরিস্থিতিতে চ্যাট জিপিটি সার্চ ইঞ্জিন গুগলের মাথা ব্যথার কারণ হওয়ে দাঁড়িয়েছে। কারণ সার্চ ইঞ্জিন সংস্থাগুলোর মোট আয়ের প্রায় ৮০ শতাংশই করে গুগল। তবে এবার  প্রতিযোগিতায় টিকতে গুগলও চ্যাটবট তৈরির পথে এগোচ্ছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা