× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে স্বর্ণমেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৩:৫৬ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৫:৩৪ পিএম

মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ফেয়ার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান উত্তম বণিকসহ অন্য অতিথিরা। প্রবা ফটো

মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ফেয়ার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান উত্তম বণিকসহ অন্য অতিথিরা। প্রবা ফটো

দেশে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের উদ্যোগে শুরু হচ্ছে স্বর্ণমেলা। তিন দিনের এ মেলা ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাজুস। সংবাদ সম্মেলনে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ফেয়ার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান উত্তম বণিক বলেন, ‘জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন দ্বিতীয় বাজুস ফেয়ার ৯ থেকে ১১ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নম্বর ৪, নবরাত্রিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীর জন্য মেলা উম্মুক্ত থাকবে।’

তিনি আরও বলেন ‘মেলার প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিটের প্রয়োজন হবে না। এ ছাড়া ক্রেতাদের জন্য র‌্যাফল ড্রর ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলংকার কিনবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‌্যাফল ড্রর কুপন সংগ্রহ করবেন। এ ছাড়া জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফারও রাখছে।’

সারা দেশে প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দ্বিতীয়বারে মতো বাজুস ফেয়ার-২০২৩ আয়োজন করা হয়েছে বলে জানান উত্তম বণিক।

মেলায় ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

বাজুস ফেয়ার-২০২৩-এ প্যাভেলিয়নে অংশ নেওয়া ৮টি প্রতিষ্ঠান হলো :  আমিন জুয়েলার্স লিমিটেড, আপন জুয়েলার্স, অলংকার নিকেতন (প্রা.) লিমিটেড, কুঞ্জ জুয়েলার্স, রয়েল মালাবার জুয়েলার্স (বিডি) লি., ভেনাস জুয়েলার্স লিমিটেড, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ও জড়োয়া হাউজ (প্রা.) লিমিটেড।

মিনি প্যাভিলিয়নে অংশ নেওয়া ১২টি প্রতিষ্ঠান হলো : ভিনায়েক গোল্ড অ্যান্ড ডায়মন্ড, গোল্ডেন ওয়ার্ল্ড, গৌরব জুয়েলার্স, নিউ ফেন্সী জুয়েলার্স, দি পার্ল ওয়েসিস জুয়েলার্স, জায়া গোল্ড, জারা গোল্ড, আলভী জুয়েলার্স, রিজভী জুয়েলার্স, রয়েল ডায়মন্ড, ড্রিমজ ইনস্ট্রুমেন্ট টেকনোলজি ও রাজ ঐশ্বরী গোল্ড।

স্টলে অংশ নেওয়া ৩০টি প্রতিষ্ঠান হলো : এলকে জুয়েলার্স, চৌধুরী গোল্ড, গীতাঞ্জলী জুয়েলার্স, রিয়া জুয়েলার্স, আনন্দ জুয়েলার্স, ডায়মন্ড হাউজ, আফতাব জুয়েলার্স, ফারিহা জুয়েলার্স, আইকে জুয়েলার্স লিমিটেড, রজনীগন্ধা জুয়েলার্স লিমিটেড, সুলতানা জুয়েলার্স (প্রা.) লিমিটেড, নিবিড় জুয়েলার্স, সিরাজ জুয়েলার্স, ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড, অনন্যা জুয়েলার্স, ডায়া গোল্ড অ্যান্ড ডায়মন্ড, ডি. ডামাস দি আর্ট অব জুয়েলারি, ডি. ডায়মন্ড, কুইন পার্ল হাউজ, নিউ বসুন্ধরা জুয়েলার্স, সোল জেমস অ্যান্ড ডায়মন্ড, পলাশ জুয়েলার্স, ক্লাসিক গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি, ডায়মন্ড কর্নার, গোল্ড কিং জুয়েলার্স, দি সোনারগাঁ জুয়েলার্স, মণিমালা জুয়েলার্স, আরএন মাইক্রোটেক, বাংলাদেশ ডাইস হাউজ ও এসজিএল ল্যাব বাংলাদেশ লিমিটেড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা