× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেবিসিসিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:৫৭ পিএম

জেবিসিসিআই সভাপতি হিকারি কাওয়াইয়ের নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রবা ফটো

জেবিসিসিআই সভাপতি হিকারি কাওয়াইয়ের নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রবা ফটো

জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (জেবিসিসিআই) সভাপতি হিকারি কাওয়াইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (২৯ জানুয়ারি) বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা জাপান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

বৈঠকে প্রতিনিধি দলের মধ্যে সংগঠনটির সহ-সভাপতি জালাল হাই, মহাসচিব আনোয়ার শহীদ, উপদেষ্টা মতিউর রহমান, উপদেষ্টা শরিফুল আলম, পরিচালক মো. সোহেল, পরিচালক নাঈমুর রহমান, পরিচালক সাওরি ফুজিমোতো ও নির্বাহী পরিচালক এমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাপান প্রতিনিধি প্রধান হিকারি কাওয়াই জেবিসিসিআই এবং জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়নে তাদের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। তিনি বক্তব্যে বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে ইপিএতে (ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট) জোর দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন জেবিসিসিআই ইপিএ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য একটি স্থায়ী কমিটি গ্রহণ করেছে।

মন্ত্রী উপস্থিত সকল জেবিসিসিআই পরিচালকদের প্রশংসা করেন। তিনি তার সঙ্গে ইপিএ নিয়ে মতবিনিময় করার জন্য এবং একসঙ্গে কাজ করার আগ্রহ দেখানোর জন্য জেবিসিসিআইকে ধন্যবাদ জানান এবং বলেন উভয় দেশের জন্য এটি ইতিবাচক ফল বয়ে আনবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা