× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমজমের পানি বিক্রি বন্ধ : ভোক্তার ডিজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৩:৫৫ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৪:৪৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

অবৈধভাবে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্রি হচ্ছে জমজমের পানি। বিক্রির সঠিক কারণ জানাতে না পারায় আপাতত জমজমের পানি বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ জানুয়ারি) ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে বায়তুল মোকাররম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় ভোক্তা অধিকারের মহাপরিচালক (ডিজি) এ এইচএম সফিকুজ্জামান বলেন, ‘কোনো সুনির্দিষ্ট তথ্য বা ব্যাখ্যা ছাড়াই ব্যবসায়ীরা জমজমের পানি বিক্রি করছেন, যা নীতি-নৈতিকতাবহির্ভূত। ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানে দেখা যায় ব্যবসায়ীরা ছোট ছোট বোতলে করে চড়া মূল্যে পানি বিক্রি করছেন। অথচ সৌদি আরব থেকে একজন হাজি মাত্র ৫ লিটার পানি নিয়ে আসতে পারেন। আর কোনো হাজি নৈতিকভাবেও এই পানি বিক্রি করেন না। ব্যবসায়ীরাই নিজেদের মতো করে পানি বিক্রি করছেন।’

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে বায়তুল মোকাররম ব্যবসায়ী সমিতির নেতারা যৌক্তিক ব্যাখ্যা এবং কারণ দেখানো না পর্যন্ত আপাতত বন্ধ থাকবে জমজমের পানি বিক্রি কার্যক্রম। একইসঙ্গে দেশের অন্যান্য বাজার এবং ফেসবুকের মাধ্যমে এই পানি বিক্রি করা হয়ে থাকলে তাও বন্ধের নির্দেশ দেওয়া হলো।’

সভায় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে বায়তুল মোকাররম ব্যবসায়ীদের কাছে পানি বিক্রির যৌক্তিক কারণ বা ব্যাখ্যা জানতে চাইলে তারা সঠিকভাবে উত্তর উপস্থাপন করতে পারেননি বলে জানান ভোক্তার ডিজি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা