প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ইমিগ্রেশন সার্ভারে সমস্যার কারণে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। তবে ত্রুটি সমাধানে জোরেশোরে কাজ করছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হয় নেপাল। দেশটির হিমালয়ের পাদদেশে পোখারা নগরীতে ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মারা যায় ৭২ জন যাত্রী। দুই ইঞ্জিনের এটিআর ৭২-৫০০ বিমানটি পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আসার সময় রানওয়ে থেকে প্রায় ১ দশমিক ৬ কিমি দূরে এবং ২ হাজার ৭০০ ফুট উচ্চতায় বিধ্বস্ত হয়।
তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তা এখনও স্পষ্ট নয় বিমান বিশেষজ্ঞদের কাছে। এদিকে শেষ সংবাদ পাওয়া অবধি বন্ধ রয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট।