× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গতি ধীর হলেও বিক্রি বাড়েনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব ও উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রে এক বছর আগের তুলনায় গত বছরের ডিসেম্বরে পণ্যের দাম বেড়েছে ৫ শতাংশ। তবে সুদের হার বাড়িয়ে গত কয়েক মাস  ধরে মূল্যস্ফীতির লাগাম টানতে চেষ্টা করছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেড। ফলে গত বছরের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে পণ্যের দাম কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। এদিকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের প্রতিবেদনে বলা হয়, ব্যাংকঋণে উচ্চ সুদের হারের প্রভাবে নিম্নমুখী দেশটির ব্যবসায়িক কার্যক্রম। 

বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে পণ্য কেনায় ভোক্তাদের ব্যয় কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। পরবর্তী মাস ডিসেম্বরে এসে ভোক্তাব্যয় আগের মাসের তুলনায় কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। যুক্তরাষ্ট্রে দুই বছরের মধ্যে বিদায়ি বছরের শেষ দুই মাসের ব্যবসায়িক কার্যক্রম ছিল সবচেয়ে ধীর। 

এদিকে গত বছরের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। তবে বিদ্যুতের দাম কমেছে ৫ দশমিক ১ শতাংশ। একই সঙ্গে কমেছে তেল, গ্যাস, তামা, কাঠ, গাড়ি, আসবাবপত্র, কাপড় এবং গমের দাম। যা দেশটির সার্বিক মূল্যস্ফীতি কমাতে সাহায্য করেছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা