× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা দ্বিতীয়বারের মত প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেল শেয়ারট্রিপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৯:৫১ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:১৮ পিএম

পরপর দুই বছর টপ পারফর্মার হিসেবে নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেল শেয়ারট্রিপ।

পরপর দুই বছর টপ পারফর্মার হিসেবে নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেল শেয়ারট্রিপ।

ভ্রমণপিপাসুদের ঘোরাঘুরির অভিজ্ঞতা উন্নত করতে প্রতিনিয়ত নানা ধরনের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মত টপ পারফর্মার হয়ে নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) শেয়ারট্রিপ। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘টপ পারফর্মার’ শেয়ারট্রিপের হাতে এ পুরস্কার তুলে দেয় নভোএয়ার।

এ প্রসঙ্গে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, ‘গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নততর করতে উদ্ভাবনীর বিকাশ ঘটিয়ে নিয়মিত নতুন নতুন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শেয়ারট্রিপ। এ যাত্রায় আমাদের ঝুলিতে এবার এলো আরও একটি সম্মানজনক স্বীকৃতি। এ স্বীকৃতি আমাদের আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে, যাতে আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে পারি।’ 

উল্লেখ্য, ডোমেস্টিক ট্রাভেল ইনস্যুরেন্স, ফ্লাইট, তারিখ ও অনলাইন রিফান্ড সেবা (টাকা ফেরত) এবং মালামালের নিশ্চয়তাসহ ভ্রমণকারীদের নানান রকমের উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর সেবা দিয়ে থাকে শেয়ারট্রিপ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য ঝামেলামুক্ত এবং নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে থাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা