× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে গাড়ি উৎপাদন ৬৬ বছরে সর্বনিম্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

ফটো সংগৃহীত

ফটো সংগৃহীত

২০২২ সালে যুক্তরাজ্যে নতুন গাড়ির উৎপাদন ১০ শতাংশ কমেছে। যা দেশটির অটোমোবাইল খাতে ১৯৫৬ সালের পর অর্থাৎ ৬৬ বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেমিকন্ডাক্টর চিপের ঘাটতির কারণে অটোমোবাইল শিল্পকে সমস্যায় পড়তে হয়েছে। তবে সমস্যা থেকে উত্তরণে ব্রিটেন কোনো পদক্ষেপ হাতে নেয়নি বলে উদ্বেগ জানিয়েছে দেশটির শিল্প সংস্থা ’সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স’। তাদের মন্তব্য অনুযায়ী, অটোমোবাইল শিল্পের সংকট মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে কোনো পদক্ষেপ হাতে নেয়নি যুক্তরাজ্য। 

তবে বিশ্বব্যাপী শীর্ষ অবস্থান ধরে রাখতে গাড়ি উৎপাদন বাড়াতে যুক্তরাজ্য বদ্ধপরিকর বলে দাবি করেছে ব্রিটিশ সরকার। এদিকে করোনা মহামারির আগের অবস্থায় ফিরতে বড় বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছে দেশটির গাড়ি নির্মাতারা। প্রতিষ্ঠানগুলো আশা করছে, ২০২৫ সালের মধ্যে তারা ১০ লাখ গাড়ি বাজারে আনতে পারবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা