× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুল্কায়নের সময় কমানোর আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৩:০১ পিএম

শুল্কায়নের সময় কমানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। ছবি : প্রবা

শুল্কায়নের সময় কমানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। ছবি : প্রবা

শুল্কায়নের সময় কমিয়ে আনার জন্য কাস্টমস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

মাহবুবুল আলম বলেন, দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অনেক বেশি। তাই আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের ব্যবসাবান্ধব মনোভাব রাখতে হবে। কারণ আপনাদের কারণে আমদানি-রপ্তানি পণ্য খালাসে দেরি হলে ব্যবসায়ীদের জরিমানা গুনতে হয়।

তিনি আরও বলেন, ‘শুল্কায়ন প্রক্রিয়ায় কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট, শিপিং অ্যাসোসিয়েশনসহ অনেক স্টেক হোল্ডার আছে। সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। কাস্টমস হাউসের পরিধি অনেক বাড়ছে। কাস্টমস হাউসকে আরও গতিশীল করতে হবে। এখানে একটা ল্যাব আছে, কিন্তু দীর্ঘ দিন ধরে সেখানে কোনো কর্মকর্তা নেই। ল্যাবকে আধুনিকায়ন করার জন্য এর আগেও বলেছি। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামের মহাপরিচালক মো. মাহবুবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উইমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি  আবিদা মোস্তফা, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মাহবুব চৌধুরী, ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সফিনা জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

এর আগে সকাল সাড়ে ১০টায় কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ের কমিশনার একেএম মাহবুবুর রহমান। মূল প্রবন্ধে তিনি কাস্টমস কার্যক্রম সহজ করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান,  সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা