× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিআইডিএসের সেমিনারে বক্তারা

বর্তমানের কথা চিন্তা করে ভবিষ্যৎকে নষ্ট না করার আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ২০:৫২ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ২০:৫৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ভবিষ্যৎ পৃথিবী এবং প্রজন্মের জন্য যুক্তিসঙ্গত ভোগের তাগিদ দেওয়া হয়েছে। লোভে পড়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচ না করে ভবিষ্যতের জন্য রাখতে বলা হয়েছে। বক্তারা বলেন, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষ  এখন যখন ভোগ করে তখন সর্বোচ্চ ভোগের চেষ্টা করে। এটা সেবা, সম্পদ বা দ্রব্য সব ক্ষেত্রেই করে থাকে।  ফলে পরিবশে বা  আশপাশের কি প্রভাব পড়লো বা পড়লনা সেটি খেয়াল রাখছে না। এ অবস্থায় সামনে যাা পৃথিবীতে আসছে বা ইতোধেই এসেছে তাদের কথা ভাবা হচ্ছে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসার এখনই উপযুক্ত সময়। সেটি না হলে জলবায়ু পরিবর্তনের এই সময়ে ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়বে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত সেমিনারে এসব বিষয় তুলে ধরেন যুক্তরাষ্ট্রের বাথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের ইমিরেটস অধ্যাপক ড. গোফ উড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইডিএসের প্রফেসরিয়াল ফেলো ড. এম এ সাত্তার মন্ডল।

মূল প্রবন্ধে গোফ উড তার পরিবারের একটি উদাহরণ তুলে ধরেন। এক্ষেত্রে ২২৬ বছরের একটি টাইমলাইন দেন। সেখানে তিনি উল্লেখ করেন আমার বাবা ২০০৫ সালে মারা যান। তার বয়স ছিল ১০০ বছর। তার বাবা মারা যান ৩০ বছর আগে ১০১ বছর বয়সে।  জেনারেল গর্ডন যখন খার্তুমে (১৮৮৫) নিহত হন তখন তিনি প্রায় ১০ বছর বয়সী ছিলেন। এ ঘটনা আমার দাদা ভালো করে মনে রেখেছেন। তাই আমার কাছে ১৮৭৪ সালের খুব সরাসরি রক্তরেখা আছে। আমার একটি ১৬ বছর এবং ১৩ বছর বয়সী দুটি  বয়সী নাতি আছে। এক অর্থে আমার কাছে অর্থবহ এবং  নৈতিক  ভাবে ২২৬ বছরের টাইমলাইন আছে। মানুষের অতীতের অনেক কিছুই বর্তমানকে প্রভাবিত করে। 

তিনি বলেন, ধীরে ধীরে দেশগুলির মধ্যে এবং এর মধ্যে সম্পদ এবং রাজনৈতিক ক্ষমতার ঘনত্ব আরও বায়ু এবং পানি দূষণ, গাছপালা এবং প্রাণীদের জন্য আরও হুমকি তৈরি করছে। বন উজারের উচ্চ হার, গবেষণা ও প্রশমনে কম সরকারী ব্যয়, ব্যক্তি প্রতি উচ্চ কার্বন নির্গমনের দিকে বর্তমান বিশ্বের সবকিছুই পরিচালিক হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। 

তিনি আরও বলেন, সর্বজনীন আর্থ-সামাজিক নিরাপত্তার প্রচারে স্পষ্ট, দ্ব্যর্থহীন মনোযোগের প্রয়োজন হবে। কারণ অন্যান্য ধরণের বলিদানমূলক আচরণকে প্ররোচিত করার জন্য যেসব বিষয় কজ করে  সেগুলো আর থাকবে না।

সভাপতির বক্তব্যে ড. সাত্তার মন্ডল বলেন, আজকের উপস্থাপনের মূল বিষয়বস্তু হলো আমরা সব সময় যে আচরণ করি সেগুলো ঠিক নয়।  বিশেষ করে ভোগবাদি ও পুঁজিবাদি সমাজে বর্তমানে ভোগের যে সব সামগ্রী বা সেবা আছে সেগুলো যখন আমরা ভোগ করি সেসময় কখনও কখনও যৌক্তিক আচরণ করি না।  ফলে যেটা হয় আমরা আমাদের বর্তমান ভোগের চাহিদা মেটাবার জন্য অথবা এটাকে আরো উচ্চতর পর্যায়ে নেওয়ার জন্য আমাদের অজান্তেই হয় তো বা আমরা আমাদের ভবির্ষ্যতকে বিপদাপন্ন করে তুলি। এটার কোনো সমাধান তিনিও  (গোফ উড) দেওয়ার চেষ্টা করেন নি। আমরাও এর কোনো সমাধান পাইনি। কিন্তু একটি আবেদন বারবার এসেছে তিনি ও আজকে এটা পুণরাবৃত্তি করেছেন যে, রাষ্ট্র ও সমাজ এই দুটোকে যদি দেখি তাহলে রাষ্ট্রের ক্ষমতাটা ব্যক্তি সমাজ থেকে অনেক বেশি। রাষ্ট্র এই যুক্তিসঙ্গত আচরণ, যেটাকে আমরা বলি বিধিমালা বা রেগুলেশন করবার ক্ষমতা সেটি রাষ্ট্র রাখে। রাষ্ট্র হচ্ছে আবার সমাজেরই একটি প্রতিফলন। রাষ্ট্র সবাই মিলে যত যুক্তি সংগত আচরণ করবে অন্তত এটুকু মনে রেখে যে আমার কল্যাণ নির্ভর করছে শেষ বিচারে অন্যের কল্যাণের উপর। এরকম হলে চলা যাবে না। প্রফেসর উড এটাই বলেছেন আমরা যুক্তি সংগতভাবে ভোগবাদি সমাজে ভোগ করবো। তা পারিপার্শ্বিক সমঝোতার ভিত্তিতে হলে আরও ভালো হবে। এটি আমাদের জানতে হবে।  

তিনি আরও বলেন, জলবায়ুগত পরিবর্তন হয়েছে মানুষের আচরণগত যেমন; আমাদের বন উজাড় করে ফেলেছি। আমাদের কার্বন গ্যাস নি:সরণ বাড়ছে। এসব কিছু করি আমাদের ভোগবাদি সমাজের কারনে। এটা কমানোর জন্য সংশ্লিষ্ট প্যানেল কাজ করছে। এক্ষেত্রে পলিসি  ভালো থাকে কিন্তু কাজ বাস্তবে দেখা যায় না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা