প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৮:১০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ২০:১৪ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের কর্মী ছাটাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। অফিসের কাজে রোবটের ব্যবহার বাড়িয়ে কর্মী ছাঁটাই করায় তাদের এ আন্দোলন শুরু হয়। এদিকে যৌক্তিক দাবিতে আন্দোলনে নামায় শ্রমিকদের সঙ্গে একাত্নতা প্রকাশ করেছে দেশটির শ্রমিক ইউনিয়ন জিএমবি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের কভেন্ট্রি শহরে অ্যামাজনের গুদামে রোবটের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে রোবট ব্যবহারের ফলে প্রাতি ঘন্টায় ৫০ পাউন্ড বেশি খরচ হচ্ছে বলে সরেজমিনে গিয়ে মন্তব্য করেছেন জিএমবি সদস্যরা। এদিকে অ্যামাজনের পক্ষ থেকে রোবটকে দুর্দান্ত কর্মক্ষম বলে উল্লেখ করা হলেও এ পদ্ধতিকে ভয়াবহ বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। বিবিসিকে তারা বলেন, রোবটগুলোকে ক্রমাগত নজরদারি করা হচ্ছে। কয়েক মিনিট পরপর আপডেট করা হচ্ছে। কিন্তু এটি কখনোই মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে না।
নিজেদের অবস্থান নিয়ে ধর্মঘটের এক মুখপাত্র বলেন, কর্মচারীরা কাজের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা উচিত। তাদের কর্মদক্ষতা বাড়াতে সহায়তা করা উচিত। কিন্তু কখনোই যন্ত্রকে মানুষের বিপরীতে কাজে লাগানো উচিত না।
শ্রমিক নেতাদের সঙ্গে আলাপকালে দুইজন অ্যামাজন কর্মী বলেন, আমাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেতেও প্রশ্নের সম্মুখীন হতে হয়। যদি কারো বহুমুত্র সমস্য থাকে সেও প্রশ্ন থেকে ছাড় পায় না। রোবটের যেহেতু কোনও প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয় না তাই তাদের আমাদের চেয়ে বেশি মূল্যায়ন করা হয়।
তবে ধর্মঘটে অবস্থান নেওয়া শ্রমিকরা কাজে ফিরতে চেয়ে বলেন, আমরা নিধারিত পারিশ্রমিকে কাজে ফিরতে চাই। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যেন, আমাদের কোনও মেশিনের সঙ্গে তুলনা করা না হয়।