× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয় মাস পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৮:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতি রোধে ব্যাংক ঋণে ধারাবাহিকভাবে সুদের হার বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকফেড। এদিকে সুদের হার কমার সম্ভাবনায় টানা নয় মাস ধরে বিশ্ববাজারে বাড়তে থাকে স্বর্ণের দাম। যা বাড়তে বাড়তে গত সেশনে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে বুধবার ( ২৫ জানুয়ারি) দিনের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের বাজারে কমেছে স্বর্ণের দাম। 

বার্তা সংস্থা খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাজার বন্ধের সময় প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছিল ২৩৪ দিরহামে। তবে বুধবার দিনের শুরুতেই ২৪ ক্যারেট স্বর্ণের দাম কমে বিক্রি হচ্ছে ২৩৩ দশমিক ৭৫ দিরহামে। একই সঙ্গে দাম কমে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণ  বিক্রি হচ্ছে ২১৬ দশমিক ৫ দিরহামে, ২১ ক্যারেট ২০৯ দশমিক ৫ দিরহামে এবং ১৮ ক্যারেট ১৭৯ দশমিক ৫ দিরহামে। 

প্রত্যাশার চেয়ে বিক্রি কম হওয়ায় স্বর্ণের দাম কমেছে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ওএএনডিএর সিনিয়র বিশ্লেষক এডওয়ার্ড মোয়া। তিনি বলেন, চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী ছিল স্বর্ণের দাম। তবে পিএমআই ডেটা থেকে বোঝা যাচ্ছে ব্যাপক বিক্রির পর হঠাৎ কমেছে স্বর্ণের চাহিদা। আর এতেই বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা