× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের আইপিও অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৫ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৫৩তম কমিশন সভায় এর অনুমোদন দেওয়া হয়। বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স। এখান থেকে উত্তোলিত অর্থ পুঁজিবাজার, এফডিআর ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনায় ব্যয় করবে প্রতিষ্ঠানটি।  

২০২২ সালের ৩০ জুন বীমা প্রতিষ্ঠানটির উদ্বৃত্ত ছিল ৭৩ লাখ ২০ হাজার টাকা। আইপিও ইস্যু ব্যবস্থাপনা করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন ও বিতরণ করতে পারবে না শর্তে আইপিও অনুমোদন পেয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা