প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ২১:০৯ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ২১:২৭ পিএম
প্রবা ফটো
‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে ‘হুন্দাই ক্রেটা’ নামের নতুন গাড়ি নিয়ে এলো ফেয়ার টেকনোলজি। এটি গাজীপুর হাইটেক পার্কে হুন্দাইয়ের কারখানায় তৈরি প্রথম গাড়ি। এ গাড়ির বাজারমূল্য ধরা হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা।
পাঁচ বছর বা ১ লাখ কিলোমিটার মাইলেজ পর্যন্ত ওয়ারেন্টি সেবা পাবেন এই গাড়ির ক্রেতারা। সেই সঙ্গে থাকছে ৩ বছর বা ৪০ হাজার কিলোমিটার পর্যন্ত সময়ে বাই-ব্যাক সুবিধা। এ সময়ের মধ্যে গাড়ি ফেরত দিয়ে কেনা দামের সর্বোচ্চ ৬০ শতাংশ ফেরত নিতে পারবেন ক্রেতারা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) তেজগাঁও হুন্দাইয়ের থ্রি-এস সেন্টারে গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান ফেয়ার টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসসিম দায়ান। এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার টেকনোলজির হেড অব বিজনেস অরিন্দম চক্রবর্তী, হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশিদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লখ্য, গত ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক পার্কের ফেয়ার টেকনোলজির হুন্দাই অটোমোবাইল কারখানা উদ্বোধন করা হয়।