× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাওয়ার গ্রিডের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ২২:৪৫ পিএম

পাওয়ার গ্রিডের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

২০২২ সালের জুনে সমাপ্ত বছরের ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বিনিয়োগকারীরা। শনিবার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করলে তা সর্বসম্মতিতে অনুমোদন লাভ করে। 

কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদের সঞ্চালনায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে কোম্পানির ২০২১-২২ অর্থবছরের কার্যক্রম তুলে ধরেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান হিসেবে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। এজিএমে সভাপতিত্ব করেন পিজিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। শেয়ারহোল্ডার এবং কোম্পানির পরিচালকরা অনলাইন এজিএমে উপস্থিত ছিলেন।

জুনে সমাপ্ত হিসাব বছরে পিজিসিবির পরিচালনা পর্ষদ শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। শেষ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের চেয়ে ২ টাকা ৭৮ পয়সা কম। 

পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া সাধারণ সভায় জানান, ২০২১-২২ অর্থবছরে ১২২ কোটি ৯২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। আগের অর্থবছরে ছিল ৩২০ কোটি ৮১ লাখ টাকা। করোনা-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ডলারের দাম বৃদ্ধি পাওয়া ও উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধের কারণে তুলনামূলক আয় কম হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা