× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাইয়ে ব্যবসা বাড়ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৪:৩২ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৪:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ১০ বছরের মধ্যে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বাজার হবে দুবাই। ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম ৫২ শতাংশ বৃদ্ধি পাবে। দেশটিতে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে রয়েছে আবাসন খাতের ব্যবসা। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। 

সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিদায়ী বছরে ৪ হাজার শীর্ষ ধনী ও বিনিয়োগকারী স্থানান্তরিত হয়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইসরায়েল, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ভারতকে ছাড়িয়ে গত বছরে সবচেয়ে বেশি ধনী ব্যবসায়ী দুবাইয়ে স্থান্তরিত হয়েছেন। দেশটিতে ২০০ জনেরও বেশি বাসিন্দা রয়েছেন, যাদের ১০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করার সামর্থ্য রয়েছে। শীর্ষ ধনী ও বিনিয়োগকারীদের তালিকায় শ্রেষ্ঠ ২০ শহরের মধ্যে দুবাই ১৮তম স্থানে রয়েছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা