× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার সয়াবিন উৎপাদন নেমেছে অর্ধেকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৩:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বের বৃহত্তম সয়াবিন এবং সূর্যমুখী তেল উৎপাদনকারী দেশ আর্জেন্টিনা। তবে খরার কারণে এবার দেশটির প্রধান উৎপাদন এলাকায় সয়াবিন উৎপাদন প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে রোজারিও স্টক এক্সচেঞ্জ। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, আর্জেন্টিনায় টানা তিন বছরের খরা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। মৌসুমি ফসল বিশেষ করে সয়াবিনের উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ফলে দক্ষিণ আমেরিকার দেশটির অভ্যন্তরীণ সরবরাহ এবং আন্তর্জাতিক রপ্তানি বিঘ্নিত হচ্ছে। যদিও আসছে মৌসুমের জন্য আর্জেন্টিনার সয়াবিন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ কোটি ৮০ লাখ টন। তবে খরার কারণে লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ৩ কোটি ৫৫ লাখ টনে এনেছে দেশটির সরকার। 

দেশটির খরা নিরীক্ষণকারী প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনায় ফসল উৎপাদনী এলাকার ৫৪ শতাংশে জলীয় বাষ্পের অভাব, ১৪ শতাংশ এলাকা জল শূন্যতা এবং ৯ শতাংশ এলাকায় তীব্র খরা দেখা দিয়েছে। খরা প্রসঙ্গে সান্তা ফির উৎপাদনমন্ত্রী ড্যানিয়েল কোস্টামাগনা বলেন, ‘ইংল্যান্ডের মতন এতো বড় আয়তনের প্রদেশে খরার কারণে ৩ হাজার গবাদি পশু মারা গেছে।’ 

প্রতি সপ্তাহে পূর্বাভাসের চেয়ে উৎপাদনের প্রত্যাশা কমছে উল্লেখ করে রোজারিও স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বলা হয়, দেশের উর্বর এলাকাগুলোতে ১ কোটি ৯৭ লাখ টন সয়াবিনের উৎপাদনের আশা করা হয়েছিল। তবে বর্তমানে খরার কারণে উৎপাদন ১ কোটি ৭ লাখ টন প্রত্যাশা আশা করা হচ্ছে। যতদিন যাচ্ছে প্রতি সপ্তাহে উৎপাদন প্রত্যাশার চেয়ে কমছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা