× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে আবাসন খাতের খরচ বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সৌদি আরবে বেড়েছে আবাসন খাতের খরচ। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্যানুসারে, ২০২২ সালে আবাসন খাতের ভাড়ার পরিমাণ বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। আবাসন খাতে নির্মাণ খরচ বেড়েছে ২ শতাংশ। একই সঙ্গে গত বছরের ডিসেম্বরে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি খাতের খরচ বেড়েছে ২৫ দশমিক ৫ শতাংশ। যা এক বছর আগের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি। 

সৌদি আরবে মূল্যস্ফীতি গত বছরের নভেম্বরে যেখানে ২ দশমিক ৯ শতাংশ ছিল, ডিসেম্বরে তা বেড়ে ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ এবং পরিবহন খাতের ব্যয় বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। ২০২৩ সালের বাজেট বিবৃতিতে সৌদি আরবের অর্থমন্ত্রী বলেন, ২০২২ সাল শেষে তারা বার্ষিক মূল্যস্ফীতির পরিমাণ ২ দশমিক ৬ শতাংশ প্রত্যাশা করেছিলেন। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা