× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়াটিক ল্যাবের আইপিও আবেদন স্থগিত

প্রবা প্রতিবদেক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আর্থিক প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠায় প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে সোমবার (১৬ জানুয়ারি) থেকে আবেদন গ্রহণ শুরু করতে পারবে না এশিয়াটিক ল্যাবরেটরিজ। 

এ বিষয়ে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে জানান, এশিয়াটিক ল্যাবরেটরিজের আর্থিক প্রতিবেদন নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে।  তাই কমিশন প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন পুনঃনিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। এ নিরীক্ষা প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য অনেক আগেই প্রতিষ্ঠানটি বিডিং প্রক্রিয়া শেষ করেছে। বাকি ছিল আইপিওর আবেদন গ্রহণ প্রক্রিয়া। যার জন্য আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা ছিল। 

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারের ‘কাট-অব প্রাইস’ নির্ধারণে গত ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটির কাট-অব প্রাইস ৫০ টাকা নির্ধারণ করা হয়। এশিয়াটিক ল্যাবরেটরিজের কাট-অব প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্টে অথবা ২০ টাকা, দুটির মধ্যে যেটি কম সে মূল্যে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছিল বিএসইসি। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত আছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করতে চায়। যা ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন, ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না শর্তে এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও অনুমোদন পেয়েছিল।

কোম্পানিটির ৩০ জুন ২০২১ সময়কালের আর্থিকবিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ-মূল্য দেখিয়েছে ৫৬ টাকা ৬১ পয়সা।  পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ-মূল্য দেখিয়েছে ৩৫ টাকা ৪৮ পয়সা। ২০২২ হিসাব বছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ১ টাকা ৫৬ পয়সা। গত ৩১ আগস্ট বিএসইসির ৮৩৭তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা