× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফা ‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কার পেল সামিট পাওয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘সাফা সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হয়েছে সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল)। ‘পাওয়ার অ্যান্ড এনার্জি’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এই ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে শক্তিশালী আর্থিক প্রতিবেদন, স্বচ্ছতা এবং করপোরেট সুশাসনের স্বীকৃতি হিসেবে সাফা এই পুরস্কার প্রদান করে থাকে।

অনুষ্ঠানে সামিট পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আখন্দ (অব.)। তার হাতে এই সম্মাননা তুলে দেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাফার প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ, আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ এবং সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানেরা।

আয়োজক প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) মূলত দক্ষিণ এশিয়ার হিসাবরক্ষণ পেশাজীবীদের একটি আঞ্চলিক সংস্থা। এটি হিসাবরক্ষণ পেশার উন্নয়ন, আর্থিক প্রতিবেদন ও সুশাসনের উচ্চমান বজায় রাখা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল-এর সহযোগী প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড ১৯৯৭ সালে বাংলাদেশে নিবন্ধিত হয় এবং ২০০৪ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে ৭৯২ মেগাওয়াট মোট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১১টি বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে।

দীর্ঘমেয়াদি ক্রয় চুক্তির আওতায় এসপিএল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (বিআরইবি) বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এছাড়া প্রতিষ্ঠানটির আইএসও ৯০০১, আইএসও ১৪০০১ এবং আইএসও ৪৫০০১ সনদ রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা