× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আস্থা ফিরছে পুঁজিবাজারে, ভালো কোম্পানির সংকট: অর্থমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি-২ অডিটরিয়ামে রবিবার ঢাকার শেরেবাংলা নগরে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি-২ অডিটরিয়ামে রবিবার ঢাকার শেরেবাংলা নগরে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করলেও এখনও মানসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তির ঘাটতি রয়েছে। ফলে বাজারে আস্থা বাড়লেও কাঙ্ক্ষিত গভীরতা তৈরি হয়নি।

পুঁজিবাজারের গভীরতা বাড়ানো এবং ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করাকে সরকারের পরবর্তী বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি-২ অডিটরিয়ামে রবিবার ঢাকার শেরেবাংলা নগরে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (জুলাই ২০২৬-জুন ২০৩১)’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অতীতে দেশের পুঁজিবাজার কার্যত ক্যাসিনোতে পরিণত হয়েছিল। কিছু লোক পুরো বাজার নিয়ন্ত্রণ করত। এমন পরিস্থিতিতে ভালো কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে আগ্রহী ছিল না। কারণ, স্বাভাবিক বিনিয়োগ পরিবেশ ছাড়া মানসম্পন্ন প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসতে চায় না।

সরকার পুঁজিবাজারে সংস্কার করেছে এবং নতুন কমিশন গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, কমিশনে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়নি। স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠনের ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। বাজারের বিভিন্ন সূচকও ঊর্ধ্বমুখী হয়েছে।

তবে শুধু আস্থা ফিরলেই শক্তিশালী পুঁজিবাজার তৈরি হবে না। এজন্য ভালো কোম্পানির তালিকাভুক্তি এবং বাজারের গভীরতা বাড়ানো জরুরি।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি তুলে ধরে আমির খসরু বলেন, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আন্তর্জাতিক ফান্ড ও বন্ড ম্যানেজারদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। সম্প্রতি ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৭টি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। তাদের অনেকে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত উন্নয়ন কাঠামো বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি প্রতিটি বিনিয়োগে চারটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। এগুলো হলো—অর্থের যথাযথ ব্যবহার বা ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।

তিনি বলেন, কোনো প্রকল্পে অর্থ ব্যয়ের আগে এর অর্থনৈতিক সুফল, কর্মসংস্থানের সুযোগ এবং পরিবেশের ওপর প্রভাব বিবেচনা করতে হবে। প্রকল্প শেষ হওয়ার পরও প্রত্যাশিত সুফল অর্জিত হয়েছে কি না, তা মূল্যায়নের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা