× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সদস্যদের মোটরসাইকেল কিনতে ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪৩ মিনিট আগে

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার অর্থায়ন সুবিধা সম্প্রসারণে ইফাদ মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার অর্থায়ন সুবিধা সম্প্রসারণে ইফাদ মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার অর্থায়ন সুবিধা সম্প্রসারণে ইফাদ মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এর ফলে ব্যাংকটির বিদ্যমান মোটরসাইকেল অর্থায়ন কর্মসূচিতে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড।

এ সুবিধার আওতায় যোগ্য পুলিশ সদস্যরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। প্রচলিত ও ইসলামী—উভয় ধারার ব্যাংকিং সেবার মাধ্যমে এ অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ।

কমিউনিটি ব্যাংক জানায়, পুলিশ সদস্যদের দৈনন্দিন যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন এবং পারিবারিক প্রয়োজনে আর্থিক সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে কিস্তিতে মোটরসাইকেল কেনার সুযোগ তৈরি হওয়ায় সদস্যদের ওপর এককালীন আর্থিক চাপও কমবে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের আর্থিক প্রয়োজন ও জীবনযাত্রার বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন ব্যাংকিং সেবা ও সুবিধা দিয়ে আসছে কমিউনিটি ব্যাংক। নতুন এ অংশীদারত্বের মাধ্যমে পুলিশ সদস্যদের জন্য আরও সহজ ও গ্রাহকবান্ধব অর্থায়ন সুবিধা নিশ্চিত করার প্রত্যাশা করছে ব্যাংকটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা