× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মিনিট আগে

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের মতো আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে বরিশালে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক।

সম্প্রতি ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটের (এমবিটিআই) উদ্যোগে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মার্কেন্টাইল ব্যাংকের বরিশাল ও খুলনা অঞ্চলের ১১১ জন কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। 

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও বরিশাল শাখার প্রধান মওদুদ আহমেদ।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস. এম. সেলিম উদ্দীন।

এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও এমবিটিআই ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা