× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেই জমা দেওয়া যাবে ডিএনসিসির কর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মিনিট আগে

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেই জমা দেওয়া যাবে ডিএনসিসির কর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব এখন থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে জমা দিতে পারবেন নাগরিকেরা।

এ লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার রাজধানীর নগর ভবনে এ সমঝোতা স্মারক সই হয়।

সোমবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির এফসিএস, হেড অব রিটেইল অ্যান্ড সিএমএসএমই ব্যাংকিং এস এম এমদাদুল হক এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টের প্রধান নাজিয়া খানমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের ফলে ডিএনসিসির রাজস্ব সংগ্রহ কার্যক্রমে যুক্ত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এর মাধ্যমে নাগরিকদের রাজস্ব পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি আধুনিক ব্যাংকিং সেবার আওতায় সিটি করপোরেশনের রাজস্ব ও সরকারি ফি আদায় কার্যক্রম সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা