× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌরবিদ্যুৎ প্রকল্পে জিটেকের সঙ্গে চিটাগং সিনিয়রস ক্লাবের চুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মিনিট আগে

গত ১৭ নভেম্বর চট্টগ্রামে ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে

গত ১৭ নভেম্বর চট্টগ্রামে ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে

পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ৬০.১৬ কিলোওয়াট-পিক (kWp) ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে জিটেক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর করেছে চিটাগং সিনিয়রস ক্লাব লিমিটেড।

গত ১৭ নভেম্বর চট্টগ্রামে ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অপারেশনাল এক্সপেন্ডিচার (OPEX) মডেলের আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।

চুক্তি অনুযায়ী, জিটেক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পটির নকশা প্রণয়ন, অর্থায়ন, স্থাপন, মালিকানা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। অন্যদিকে, চিটাগং সিনিয়রস ক্লাব কোনো বড় ধরনের প্রাথমিক মূলধনী বিনিয়োগ ছাড়াই প্রকল্প থেকে উৎপাদিত শতভাগ বিদ্যুৎ ক্রয় করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চিটাগং সিনিয়রস ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. বিশ্বনাথ দাস এবং জিটেক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডি এম আবু বকর সিদ্দিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. বিশ্বনাথ দাস বলেন, “এ অংশীদারিত্ব ক্লাবের দায়িত্বশীল ও দূরদর্শী ব্যবস্থাপনার প্রতিফলন। রুফটপ সোলার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ গড়ে তুলতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে”।

গুরুত্বপূর্ণ এ উদ্যোগে জিটেক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে সহযোগী হিসেবে পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

জিটেক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সিইও ডি এম আবু বকর সিদ্দিক বলেন, “ঐতিহ্যবাহী চিটাগং সিনিয়রস ক্লাবের সঙ্গে অংশীদার হতে পেরে তারা আনন্দিত। ওপেক্স মডেলের মাধ্যমে কোনো মূলধনী বিনিয়োগ ছাড়াই প্রতিষ্ঠানগুলো সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর সম্ভব হচ্ছে”।

তিনি আরও জানান, দীর্ঘদিন নির্ভরযোগ্য সেবা দিতে সক্ষম একটি মানসম্মত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করাই তাদের লক্ষ্য।

এ উদ্যোগ চট্টগ্রামের সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ওপেক্স মডেল দেশের বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছে সংস্থা দুটি।

প্রাথমিক মূলধনী বিনিয়োগের চাপ ছাড়াই বিদ্যুৎ ব্যয় কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসের সুযোগ থাকায় এ ধরনের প্রকল্প দেশের টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে তাদের প্রত্যাশা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা