× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন এসি স্মার্ট একচেঞ্জ অফার

যেকোনো ব্র্যান্ডের এসি বদলে মিলছে ৩০ শতাংশ ছাড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মিনিট আগে

যেকোনো ব্র্যান্ডের এসি বদলে মিলছে ৩০ শতাংশ ছাড়

যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে নতুন ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় গ্রাহকেরা ওয়ালটনের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি কিনতে পাচ্ছেন সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়ে। গত ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ অফার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অফারের আওতায় দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরোনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে নতুন এসি কেনা যাবে। এ ক্ষেত্রে পৌনে এক টন থেকে ২.৫ টন ক্ষমতার ইনভার্টার স্প্লিট এসি এবং ১.৫ থেকে ৫ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। পুরোনো এসি জমা দিলে নতুন এসির মূল্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ নগদ ছাড় পাবেন গ্রাহকেরা।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় ওয়ালটন এসিতে ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করেছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটি প্রথম বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে।

তিনি জানান, ওজোন স্তরের ক্ষতি কমাতে ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন পরিচালনা করছে ওয়ালটন। এর মাধ্যমে পুরোনো ও অচল এসি বদলে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্টযুক্ত বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি দেওয়া হচ্ছে। এতে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচ হ্রাস ও বিদ্যুতের সুষম ব্যবহার নিশ্চিত হচ্ছে।

বর্তমানে ওয়ালটন বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। পাশাপাশি ভিআরএফ ও চিলারসহ ক্যাসেট ও সিলিং টাইপ ইনভার্টার এসিও তৈরি করছে প্রতিষ্ঠানটি। এসব এসির কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত গ্যারান্টি এবং এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছে ওয়ালটন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা