× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মিনিট আগে

গাজীপুরে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬। ছবি: ব্র‌্যান্ডের সৌজন্যে

গাজীপুরে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬। ছবি: ব্র‌্যান্ডের সৌজন্যে

গাজীপুরে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬।

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ স্লোগানে গত ১৯ থেকে ২১ নভেম্বর একটি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে প্রতিষ্ঠানের বিগত দিনের অর্জন, ব্যবসায়িক চ্যালেঞ্জ, বাজার পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মূল বিজনেস কনফারেন্স ও গালা নাইট। এতে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. সোহেল রানা তালুকদারসহ গ্রুপের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা।

সম্মেলনে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা গত বছরের গ্যাস সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহ ব্যবস্থার চাপ ও বাজার প্রতিযোগিতাসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে এসব প্রতিকূলতা মোকাবিলায় কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন।

ডিলারদের অবদান ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের দীর্ঘদিনের অংশীদারত্বের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়।

ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের বলেন, “কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাঁদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না”।

এ ছাড়া সম্মেলনে প্রতিষ্ঠানের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ টাইলচক ও নিউরোটাইলস নিয়ে আলোচনা করা হয়। টাইলচক প্রকল্পের আওতায় উৎপাদন প্রক্রিয়ার বর্জ্য উপকরণ ব্যবহার করে শিশুদের জন্য চক তৈরি করা হচ্ছে। অন্যদিকে, নিউরোটাইলস উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে।

গালা নাইটে ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ডিলারদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ জানতে আয়োজন করা হয় বিশেষ ফিডব্যাক পর্বের। সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে দিনটির আয়োজন শেষ হয়।

তিন দিনের এ সম্মেলনে ফুটবল ম্যাচ, দলীয় কার্যক্রম, বিনোদনমূলক আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনারও ব্যবস্থা ছিল। সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা