× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমানতে জোয়ার, ঋণে ভাটা

আহমেদ তোফায়েল

প্রকাশ : ১৫ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ব্যাংক খাতে আমানত বাড়ছে দ্রুতগতিতে। কিন্তু সেই অর্থের তুলনায় বেসরকারি খাতে ঋণ বিতরণ বাড়ছে খুব ধীরগতিতে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ৮৩ হাজার ১৬৮ কোটি টাকা। বিপরীতে একই সময়ে বেসরকারি খাতে ঋণের স্থিতি বেড়েছে মাত্র ১ হাজার ৯৭৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে আমানত যতটা বেড়েছে, বেসরকারি খাতে ঋণ বেড়েছে তার তুলনায় সামান্য। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের ‘মেজর ইকোনমিক ইন্ডিকেটরস’

ফোর্টনাইটলি আপডেট’ প্রতিবেদনের ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬৩ হাজার ৭১ কোটি টাকা। গত জুন শেষে এর পরিমাণ ছিল ২০ লাখ ৭৯ হাজার ৯০৩ কোটি টাকা। তিন মাসে আমানত বেড়েছে ৮৩ হাজার ১৬৮ কোটি টাকা।

আমানতের বার্ষিক প্রবৃদ্ধিও বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ব্যাংক আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। গত বছরের একই সময়ে এই প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমানত প্রবৃদ্ধি বেড়েছে প্রায় ৩ শতাংশ পয়েন্ট।

অন্যদিকে বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণের চিত্র ভিন্ন। জুন শেষে এ খাতে ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ২৫ হাজার ৯৬৩ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ২৭ হাজার ৯৪২ কোটি টাকা। তিন মাসে ঋণের স্থিতি বেড়েছে মাত্র ১ হাজার ৯৭৯ কোটি টাকা।

বার্ষিক হিসাবেও বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৪ দশমিক ০৯ শতাংশে। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি কমেছে ২ দশমিক ২০ শতাংশ পয়েন্ট।

বেসরকারি খাতের বিপরীতে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অনেক বেশি। সেপ্টেম্বর শেষে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২২ শতাংশে। সরকারের নিট ব্যাংকঋণের প্রবৃদ্ধি ছিল ৩৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বাড়লেও বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণে সেই গতি নেই।

অর্থনীতিবিদদের মতে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে গেলে নতুন বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর প্রভাব পড়তে পারে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহী না হলে কিংবা ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিলে অর্থনীতিতে ঋণের প্রবাহ কমে যায়। তবে ঋণ প্রবৃদ্ধির এই ধীরগতির পেছনে ঋণের চাহিদা ও ব্যাংকের ঋণ সরবরাহÑ দুই দিকের কারণ থাকতে পারে।


তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা