× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনকর্ড আর্কিটেক্টসের সঙ্গে মেঘনা ব্যাংক পিএলসির চুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৭ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টেরিয়র সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে মেঘনা ব্যাংক পিএলসি। সম্প্রতি মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আজ বৃহস্পতিবার কনকর্ড কমিউনিকেশন কোং লিমিটেডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, মেঘনা ব্যাংক পিএলসির ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেড থেকে ডিজাইন কনসালট্যান্সি সেবা এবং এক্সিকিউশনে চমৎকার অফার উপভোগ করতে পারবেন। এ ছাড়া পরিবারসহ ফ্যান্টাসি কিংডম এবং ফয়েজ লেক রিসোর্টে থাকার জন্য তাঁরা বিশেষ ছাড় পাবেন।

মেঘনা ব্যাংক পিএলসির হেড অব রিটেইল ব্যাংকিং সামিউল কবির এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. নাজমুল ইসলাম (তানিম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির হেড অব কার্ডস মোকসেদুর রহমান, হেড অব কার্ড অ্যালায়েন্স অ্যান্ড সেলস গভর্নেন্স ফখরুল ইসলাম জুয়েল এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড মার্কেটিং) মো. মাজাহার আলী হিমুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা