× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে এলো সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

বাংলাদেশে এলো সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম

বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের তিনটি টেলিভিশন ও অডিও সিস্টেম উন্মোচন করেছে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। নতুন পণ্যের তালিকায় রয়েছে ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ফ্ল্যাগশিপ টিভি ব্রাভিয়া ৯ মার্ক টু, গুগল টিভি ব্রাভিয়া ৩ মার্ক টু এবং ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পণ্যগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং। এ সময় সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সনির নতুন ফ্ল্যাগশিপ টিভি ব্রাভিয়া ৯ মার্ক টুতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ট্রু আরজিবি এলইডি প্রযুক্তি। এতে লাল, সবুজ ও নীল—তিনটি মৌলিক রঙের আলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে পর্দায় আরও উজ্জ্বল ও নিখুঁত রঙের ছবি পাওয়া যাবে। ৮৫ ও ১১৫ ইঞ্চির দুটি আকারে টিভিটি পাওয়া যাবে। ৮৫ ইঞ্চি মডেলে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন। এতে জেমিনি এআই-সমৃদ্ধ গুগল টিভি এবং সংলাপ স্পষ্টভাবে শোনার বিশেষ সাউন্ড প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ব্রাভিয়া ৩ মার্ক টু সিরিজ পাওয়া যাবে ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত সাতটি আকারে। এতে রয়েছে এক্সআর প্রসেসর, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং হাই-স্পিড গেমিং সুবিধা। সনির দাবি, প্রসেসরটি সাধারণ মানের ভিডিওর ছবির গুণগত মান উন্নত করে ফোর-কে মানের কাছাকাছি নিয়ে যেতে পারে।

নতুন অডিও পণ্য ব্রাভিয়া থিয়েটার ট্রায়োতে রয়েছে তিনটি তারবিহীন স্পিকার। সনির দাবি, বিশেষ প্রযুক্তির মাধ্যমে এটি ঘরে ২৪টি স্পিকারের মতো চারপাশ থেকে শব্দ ছড়িয়ে দেওয়ার অভিজ্ঞতা তৈরি করে। মাইক্রোফোনের সাহায্যে ঘরের আকার বুঝে স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড সেট করার সুবিধাও রয়েছে।

পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে নতুন টিভি ও রিমোটে পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে সনি স্মার্ট ও সনি র‍্যাংগসের শোরুমে পণ্যগুলো পাওয়া যাবে। তবে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে এখনও দাম ও বিক্রির শুরুর তারিখ ঘোষণা করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা