প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মিনিট আগে
ছবি: সংগৃহীত
জনতা ব্যাংক পিএলসির ৫০ জন কর্মকর্তার অংশগ্রহণে ২৫ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ১৫/২৬)’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।
গত রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. ফয়েজ আলম। ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতা ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। কোর্সটিতে ব্যাংকের মোট ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।