× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানি লন্ডারিং প্রতিরোধে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

মানি লন্ডারিং প্রতিরোধে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বাড়াতে খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার কর্মকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে ১৭ নভেম্বর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে যশোরের একটি স্থানীয় হোটেলে ১৪ নভেম্বর কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ। অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি, ডেপুটি ক্যামেলকো ও অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মো. আব্দুল কুদ্দুস মানি লন্ডারিং প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেড বেইজড ও ক্রেডিট বেইজড মানি লন্ডারিং বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

কর্মশালায় খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ ও জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জসহ মোট ৬২ জন কর্মকর্তা অংশ নেন।

এ সময় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-১-এর ইভিপি মো. মাজহারুল হক, রাইট অফ ইনভেস্টমেন্ট রিকভারি ইউনিটের ভিপি মো. সাজ্জাদ হোসাইন এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-১-এর এসএভিপি মো. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাফর ছাদেক বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন শুধু কোনো একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি নয়, বরং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ। অবৈধ অর্থকে বৈধ হিসেবে উপস্থাপনের মাধ্যমে অপরাধীরা অর্থনৈতিক ব্যবস্থার অপব্যবহার করে। এতে দেশের অর্থনৈতিক শৃঙ্খলা, বিনিয়োগ পরিবেশ, সুশাসন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, ব্যাংকিং চ্যানেল যাতে অবৈধ অর্থ লেনদেন কিংবা সন্ত্রাসে অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা ব্যাংকগুলোর নৈতিক, পেশাগত ও আইনগত দায়িত্ব।

ডিজিটাল হুন্ডি, অনলাইন গেমিং ও বেটিং, অনলাইন জুয়া, অবৈধ ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ পাচারের প্রবণতা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মশালা শেষে ডিজিটাল লেনদেন সহজ, নিরাপদ ও আধুনিক করতে খুলনা ও যশোর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন মো. জাফর ছাদেক। ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা