প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মিনিট আগে
ছবি: দারাজ
মুদিপণ্য থেকে চুলের যত্ন, দারাজের ১১.১১ এ বদলেছে শপিংয়ের চিত্র; গৃহস্থালির পণ্যের অর্ডার বেড়েছে ৬ গুণ
বড় ডিসকাউন্ট আর আকর্ষণীয় অফারের অপেক্ষা শেষে আবারও জমে উঠেছে দেশের অনলাইন শপিং, যেখানে কাস্টমারদের কেনার আগ্রহ দেখা যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ইলেকট্রনিকস ও ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে।
বছরের সবচেয়ে বড় শপিং ক্যাম্পেইন দারাজ ১১.১১ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টার ডেটায় দেখা গিয়েছে, সাধারণ সময়ের তুলনায় প্ল্যাটফর্মজুড়ে অর্ডার বেড়েছে ৫.৪ গুণ। এর মধ্যে ইলেকট্রনিকস ও ফ্যাশন ক্যাটাগরিতে অর্ডার বেড়েছে ৫.৮ গুণ করে, আর লাইফস্টাইল ও এফএমসিজিতে বেড়েছে ৫.২ গুণ।
তবে এফএমসিজি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে খাবার ও পানীয়, গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য এবং পার্সোনাল কেয়ার সামগ্রীর চাহিদা।
এফএমসিজি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি গ্রোথ দেখা গিয়েছে ফুড অ্যান্ড বেভারেজ পণ্যে, যেখানে অর্ডার বেড়েছে ৭ গুণ। অন্যদিকে, লন্ড্রি ও গৃহস্থালির প্রয়োজনীয় পণ্যের অর্ডার বেড়েছে ৬ গুণ। অর্থাৎ, এবারের ১১.১১ ক্যাম্পেইনে কাস্টমাররা শুধু বিশেষ কোনো পণ্য কেনার জন্য অপেক্ষা করেননি, বরং দৈনন্দিন প্রয়োজনের জিনিসগুলোও ডিসকাউন্টে কিনে রাখার সুযোগ কাজে লাগিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতেও দেখা গিয়েছে উল্লেখযোগ্য গ্রোথ। যেমন- হেয়ার কেয়ার পণ্যের অর্ডার বেড়েছে ৬.২ গুণ। পাশাপাশি মেনস কেয়ার ও সুগন্ধি পণ্যের অর্ডার বেড়েছে ৫.৮ গুণ করে।
কাস্টমারদের এই বাড়তি চাহিদার প্রতিফলন দেখা গিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের পারফরম্যান্সেও। এফএমসিজি ক্যাটাগরিতে পছন্দের ব্র্যান্ডের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে হিমালয়া। এছাড়াও রয়েছে ডেটল এবং ফ্রেশ। পাশাপাশি টপ ৫ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে পার্ক অ্যাভিনিউ এবং অরা।
জনপ্রিয় পণ্যের তালিকায় রয়েছে ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, অরা মিল্ক পাউডার, মিনিস্টার ওয়ান ওয়াশ ডিটারজেন্ট, স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার এবং ব্লাড প্রেসার মনিটরিং মেশিন। এসব পণ্যের চাহিদা থেকে বোঝা যায়, ফুড অ্যান্ড বেভারেজের পাশাপাশি গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী এবারের ক্যাম্পেইনে কাস্টমারদের কেনাকাটার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
এছাড়াও অর্ডারের পাশাপাশি কাস্টমাররা কোন ধরনের পণ্য খুঁজছেন, সেই ডেটাতেও কিছু নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। বিশেষ করে মেনস ট্রিমারের সার্চ বেড়েছে ১৭৮%, যা এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি গ্রোথ পাওয়া সার্চগুলোর একটি। পাশাপাশি হ্যান্ডওয়াশের সার্চ বেড়েছে ১৭১%, ফেসওয়াশের ১৬৩% এবং শ্যাম্পুর ১৫০%। অর্থাৎ, পার্সোনাল কেয়ারের পাশাপাশি দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার পণ্যেও কাস্টমারদের আগ্রহ রয়েছে।
এই চাহিদার সঙ্গে মিল রেখে ক্যাম্পেইনে বিভিন্ন এফএমসিজি পণ্যে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট। যেমন, ডেটলের ২৫০ মিলিলিটার বডি ওয়াশের আগের দাম ২২৫ টাকা হলেও ক্যাম্পেইনে তা পাওয়া যাচ্ছে মাত্র ৯৯ টাকায়। একইভাবে ভ্যাসলিন কোকো গ্লো ও বাটার ময়েশ্চার কম্বোর আগের দাম ৪২৫ টাকা থেকে কমে হয়েছে ৩১৭ টাকা। অন্যদিকে, কেমেই থ্রি-ইন-ওয়ান শেভার ও ট্রিমারের দাম ১,৫০০ টাকা থেকে কমে হয়েছে ৭৯৫ টাকা।
হেয়ার কেয়ার ও দৈনন্দিন ব্যবহারের পণ্যের মধ্যেও রয়েছে উল্লেখযোগ্য ডিসকাউন্ট। ২০০ মিলি ন্যাচুরা গ্রো শ্যাম্পু ও কন্ডিশনারের বাই ওয়ান গেট ওয়ান কম্বো এ ক্যাম্পেইনে পাওয়া যাচ্ছে মাত্র ২২৫ টাকায় যার আগের দাম ছিল ৫০০ টাকা। পাশাপাশি রয়্যাল ক্যাফে ক্ল্যাসিক কফির ২০০ গ্রামের প্যাকের দাম ৮০০ টাকা থেকে কমে হয়েছে ৬২০ টাকা।
অন্যদিকে, ফিলিপসের ১২০০ ওয়াটের কমপ্যাক্ট হেয়ার ড্রায়ারের আগের দাম ৩,৫০০ টাকা হলেও ক্যাম্পেইনে তা পাওয়া যাচ্ছে ১,৭৫৮ টাকায়। ফলে খাবার ও পার্সোনাল কেয়ার থেকে শুরু করে গ্রুমিংয়ের বিভিন্ন পণ্যেও কাস্টমাররা বিরাট ডিসকাউন্টের সুবিধা পাচ্ছেন।
সব মিলিয়ে দারাজের ১১.১১ ক্যাম্পেইনের ডেটায় দেখা যাচ্ছে, কাস্টমারদের শপিংয়ের আগ্রহ এখন শুধু বড় বা বিশেষ উপলক্ষের পণ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। খাবার, গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, পার্সোনাল কেয়ার এবং মেনস গ্রুমিং পণ্যও জায়গা করে নিচ্ছে তাঁদের শপিং লিস্টে। আর এই পরিবর্তনই দেখাচ্ছে, বড় শপিং ক্যাম্পেইনগুলোতে কাস্টমাররা এখন শুধু পছন্দের পণ্য নয়, বরং দৈনন্দিন প্রয়োজন মেটানোর সুযোগও খুঁজছেন।