× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মিনিট আগে

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় নির্বাহী কমিটির সদস্য আহসান খান চৌধুরী, মাস্টার আবুল কাশেম, ডা. মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া এবং রিয়াজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নির্বাহী কমিটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক, কৌশলগত ও পরিচালনাগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ব্যাংকের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি, সুশাসন বজায় রাখা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং পরিচালনাগত উৎকর্ষ বজায় রাখার চলমান অঙ্গীকারের ক্ষেত্রে এই ২০১তম সভাটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা