× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার কুমিল্লার কোটবাড়ি রোডের ধনপুর, হালিমনগরে ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের (সিএইচআরডি-কুমিল্লা) সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয় কুমিল্লার আওতাধীন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চল এবং কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলের শাখাগুলোর ব্যবস্থাপক ও মাঠকর্মীরা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। তিনি কৃষিঋণ প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঋণ বিতরণ, ঋণ আদায় ও আমানত সংগ্রহের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

তিনি সব লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম।

কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মো. ফাতেহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, সংশ্লিষ্ট মুখ্য অঞ্চল ও অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা