× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব অপারেটরের গ্রাহকদের জন্য আসছে বাংলালিংকের ‘মুক্ত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:১৭ পিএম

সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত’ চালু করছে বাংলালিংক। গ্রাফিক্স: সংগৃহীত

সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত’ চালু করছে বাংলালিংক। গ্রাফিক্স: সংগৃহীত

সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত’ চালু করছে বাংলালিংক। টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিনোদন, সংবাদ, খেলাধুলা ও দৈনন্দিন জীবনের নানা সেবা একই অ্যাপে ব্যবহারের সুযোগ থাকবে।

এ লক্ষ্যে নিজেদের সেলফ সার্ভিস অ্যাপ মাইবিএলকে নতুন রূপ দিয়ে ‘মুক্ত’ নামে প্ল্যাটফর্মটি চালু করছে প্রতিষ্ঠানটি। যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

বাংলালিংকের দাবি, দেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ‘মুক্ত’ অ্যাপে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনো দেশের নম্বর দিয়ে লগইন করা যাবে। ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সেবাগুলো ব্যবহার করা সম্ভব হবে।

অ্যাপটিতে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ, সর্বশেষ খবর ও খেলা দেখার পাশাপাশি টেলিযোগাযোগ ও দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন সেবা থাকবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পার্সোনালাইজেশন ফিচার ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে।

নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও অ্যাপটির মাধ্যমে বিভিন্ন সেবা পরিচালনা করা যাবে।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো, সংযোগ সেবার বাইরেও তাঁদের নানা ধরনের প্রয়োজন রয়েছে, তা বোঝা। মানুষ তাদের ডিজিটাল জীবনকে কোনো নির্দিষ্ট মোবাইল অপারেটরের সেবার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে জীবনকে সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। ‘মুক্ত’র মাধ্যমে এসব সেবা এক জায়গায় নিয়ে আসাই তাঁদের লক্ষ্য।

‘মুক্ত’ চালুর মধ্য দিয়ে ডিজিটাল সেবা দেওয়ার কৌশলেও পরিবর্তন আনছে বাংলালিংক। আগে প্রতিষ্ঠানটি মূলত নিজেদের গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা তৈরি করলেও এখন সব অপারেটরের গ্রাহকদের জন্য সেবার পরিসর বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, গ্রাহককেন্দ্রিক ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার পাশাপাশি ‘মুক্ত’ অ্যাপের মাধ্যমে দৈনন্দিন জীবনে ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও ব্যবহার উপযোগী করে তোলা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা