ঢাকার সাভারে যমুনা ব্যাংক পিএলসির ১১৬তম উপশাখা ‘নামা বাজার উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার সাভারে যমুনা ব্যাংক পিএলসির ১১৬তম উপশাখা ‘নামা বাজার উপশাখা’ উদ্বোধন করা হয়েছে।
উপশাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
যুগোপযোগী ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং ঝুঁকিবিহীন বিনিয়োগের আস্থা নিয়ে চালু হওয়া এ উপশাখার মাধ্যমে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।