বাইবি চাকো।
দ্য ওয়েস্টিন ঢাকার নতুন নির্বাহী শেফ হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন রন্ধনশিল্পী বাইবি চাকো।
কানাডা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ ও ভারতের বিভিন্ন বিলাসবহুল হোটেল ও রিসোর্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, দ্য লাক্সারি কালেকশন, অটোগ্রাফ কালেকশন, লে মেরিডিয়ান, ওয়েস্টিন, হায়াত রিজেন্সি ও তাজ হোটেলসের মতো বিশ্বখ্যাত আতিথেয়তা প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।
গত ২৬ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার যোগদানের এ তথ্য জানানো হয়।
বাইবি চাকোর বিশেষ দক্ষতা রয়েছে সৃজনশীল রন্ধনশৈলী, খাবারের নতুনত্ব এবং একাধিক রেস্তোরাঁর কার্যক্রম পরিচালনায়। ইতালীয় খাবার, প্যান-এশীয় পদ, প্রিমিয়াম স্টেকহাউসের বিশেষ আয়োজন ও সমসাময়িক কানাডীয় রন্ধনশৈলীতে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বিলাসবহুল ভোজসভা, বিয়ের অনুষ্ঠান ও বড় পরিসরের বিভিন্ন আয়োজনের পরিকল্পনা এবং ব্যবস্থাপনাতেও দক্ষ তিনি।
পেশাগত জীবনে বহুসংস্কৃতির রন্ধনশিল্পী দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, খাবারের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখা এবং অতিথিদের সন্তুষ্টি নিশ্চিত করতে কাজ করেছেন বাইবি চাকো। একই সঙ্গে ব্যবসায়িক সাফল্য বৃদ্ধিতেও ভূমিকা রেখেছেন তিনি। সৃজনশীল রন্ধনশৈলী ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা তার পেশাগত দর্শনের অন্যতম বৈশিষ্ট্য।
রন্ধনশিল্পের বাইরেও নতুন প্রজন্মের শেফদের প্রশিক্ষণ ও পেশাগত বিকাশে দিকনির্দেশনা দেওয়া, টেকসই খাদ্যাভ্যাসে উৎসাহিত করা এবং উদ্বৃত্ত খাদ্য পুনরুদ্ধার ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগে অবদান রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
দ্য ওয়েস্টিন ঢাকায় নতুন দায়িত্বে হোটেলটির সামগ্রিক রন্ধন কার্যক্রমের নেতৃত্ব দেবেন বাইবি চাকো। ধারাবাহিক উদ্ভাবন, খাবারের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখা এবং অতিথিদের জন্য ব্যতিক্রমী খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি ওয়েস্টিন ব্র্যান্ডের সুস্থতা, ভারসাম্যপূর্ণ জীবনযাপন ও উন্নতমানের আতিথেয়তার দর্শনকে আরও সমৃদ্ধ করতে কাজ করবেন তিনি।
বাইবি চাকোর আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দ্য ওয়েস্টিন ঢাকার রন্ধন কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। তার যোগদানের মধ্য দিয়ে অতিথিদের জন্য বিশ্বমানের খাবার ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকারও আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
ওয়েস্টিন হোটেলস অ্যান্ড রিসোর্টস
ওয়েস্টিন হোটেলস অ্যান্ড রিসোর্টস সুস্থতাভিত্তিক আতিথেয়তা খাতে বিশ্বব্যাপী কাজ করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের তিনটি মূল স্তম্ভ হলো- ভালো ঘুম, পুষ্টিকর খাবার ও শারীরিক সক্রিয়তা। ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে তাদের ২৪০টিরও বেশি হোটেল ও রিসোর্ট রয়েছে।
অতিথিদের জন্য রয়েছে হেভেনলি বেড, ২৪ ঘণ্টা চালু ফিটনেস স্টুডিও, শরীর পুনরুদ্ধার ও শক্তি বৃদ্ধির প্রশিক্ষণ সরঞ্জাম ধার নেওয়ার সুবিধা এবং পুষ্টিকর খাবারের বিশেষ মেনু।
ওয়েস্টিন হোটেলস অ্যান্ড রিসোর্টস ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ভ্রমণ কর্মসূচি ম্যারিয়ট বনভয়ের অংশ। এর মাধ্যমে সদস্যরা যোগ্য অবস্থানের বিপরীতে পয়েন্ট অর্জন ও ব্যবহার এবং বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন।
ম্যারিয়ট ইন্টারন্যাশনাল
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডায় সদর দপ্তর অবস্থিত ম্যারিয়ট ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী হোটেল পরিচালনা, ফ্র্যাঞ্চাইজি প্রদান এবং অবকাশকালীন মালিকানাভিত্তিক রিসোর্টের লাইসেন্স দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে ৩০টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। ১৪৮টি দেশ ও অঞ্চলে তাদের ১০ হাজারেরও বেশি স্থাপনা রয়েছে।
প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে ও সর্বশেষ খবরের জন্য ভিজিট করুন ওয়েবসাইটে।