× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:৩০ পিএম

রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে ব্যাংকের চকবাজার শাখায় সোমবার ফিতা কেটে ‘কমিউনিটি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে ব্যাংকের চকবাজার শাখায় সোমবার ফিতা কেটে ‘কমিউনিটি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা দিতে ‘কমিউনিটি ইসলামিক’ চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। শরিয়াহর নীতিমালা অনুসরণ করে গ্রাহকদের ব্যাংকিং চাহিদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে ব্যাংকের চকবাজার শাখায় সোমবার ফিতা কেটে ‘কমিউনিটি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনায় বক্তারা আর্থিক লেনদেনে নৈতিকতা, গ্রাহকের আস্থা অর্জন এবং সামাজিক কল্যাণে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। তার নেতৃত্বে ‘কমিউনিটি ইসলামিক’ চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়। তিনি বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম চালু করা হয়েছে। এ সেবার প্রতি গ্রাহকের আস্থা অর্জনে শরিয়াহ পরিপালন, স্বচ্ছতা ও দায়িত্বশীল গ্রাহকসেবার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে সুষ্ঠু ব্যাংকিং চর্চা ও শরিয়াহর নীতিমালা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক লেনদেন গ্রাহক ও সমাজের বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণের ওপর গুরুত্ব দেন। গ্রাহকসেবা ও সামাজিক কল্যাণে শরিয়াহর বিধিবিধান যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং জনআস্থা সুদৃঢ় করতে নৈতিক ব্যাংকিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। ন্যায়সংগত লেনদেন ও দায়িত্বশীল সেবার মাধ্যমে সমাজের কল্যাণে অবদান রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), গ্রাহকদের আর্থিক প্রয়োজন ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। দায়িত্বশীল ও শরিয়াহভিত্তিক আর্থিক সেবার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং জনকল্যাণে অবদান রাখার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির সততা, আমানতদারিতা ও শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন। কমিউনিটি ইসলামিক এসব মূল্যবোধ ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে এবং মানুষের কল্যাণে অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ কে এম আওলাদ হোসেন, বিপিএম; বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা); বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন।

এ ছাড়া কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা