প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:১৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: পিএমও
বাংলাদেশে আগামী পাঁচ বছরে সর্বোচ্চ এক লাখ কোটি ইয়েন, অর্থাৎ প্রায় ৭ লাখ ৮৭ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ করতে পারে জাপান। এ বিনিয়োগের মাধ্যমে দেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।
একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী।
সোমবার জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে এসব বিষয়ে নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।