× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে একসঙ্গে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২২:২৩ পিএম

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে একসঙ্গে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগের সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে হাল ফ্যাশন ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।

এ অংশীদারত্বের মাধ্যমে দেশীয় ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চায় প্রতিষ্ঠান দুটি।

এ উপলক্ষে ২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

এই অংশীদারত্বের আওতায় দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানোর পাশাপাশি ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক বিভিন্ন সৃজনশীল উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পরিবর্তিত ভোক্তার রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরনকে গুরুত্ব দিয়ে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়েও কনটেন্ট তৈরি করা হবে।

সমসাময়িক জীবনধারা ও মানুষের বহুমুখী আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন কার্যক্রমে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। একই সঙ্গে সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা তুলে ধরা এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগ খোঁজা হবে।

এ অংশীদারত্বে সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তারা যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যতের সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কনটেন্ট ও বড় পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তুলতে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।

প্রতিষ্ঠান দুটির প্রত্যাশা, এ অংশীদারত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা