× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার পদোন্নতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:২৯ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:৫৩ পিএম

ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার পদোন্নতি

ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন আখলাকুর রহমান। এর আগে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। অপরদিকে শেখ আব্দুল বাকিরকে একই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং লোকাল অফিসের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।

১৯৯৮ সালের ১ মার্চ ঢাকা ব্যাংকে যোগদান করেন আখলাকুর রহমান। এরপর তার দীর্ঘ কর্মজীবনে করপোরেট ব্যাংকিং প্রধান, ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার শাখা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বারিধারা শাখা, গুলশান শাখা এবং বনানী শাখার ব্যবস্থাপক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব সামলান আখলাকুর। তার দীর্ঘ সময়ের নেতৃত্ব, উন্নয়নের প্রচেষ্টা এবং কর্মোদ্যোগ ঢাকা ব্যাংকের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। ব্যাংকের টেকসই উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের কারণে ঢাকা ব্যাংক পরিচালনা পর্ষদ তাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দেয়।

আখলাকুর রহমানের কর্মজীবন শুরু হয়েছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। চীন, ইতালি ও ভারতসহ বিভিন্ন দেশে নানান পেশাদার ব্যাংকিং প্রশিক্ষণ প্রোগ্রামে যোগদান করেন তিনি।

তার শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিড স্কুলে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

অপরদিকে বাকির ঢাকা ব্যাংকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা যিনি ব্যবসায়িক উন্নয়ন এবং ব্যাংকের মুনাফায় কৃতিত্বের সঙ্গে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।

১৯৯৫ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন তিনি। দীর্ঘ ২৭ বছরের বৈচিত্র্যময় কর্মজীবনে লোকাল অফিস, ধানমন্ডি শাখা, বনানী রোড ১১ শাখা ও কারওয়ান বাজার শাখায় শাখা-ব্যবস্থাপক হিসেবে সফলতা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ঢাকা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি এনসিসিবিএল ও বেসিক ব্যাংক লিমিটেডেও কর্মরত ছিলেন।

এ ছাড়া তিনি দেশ-বিদেশে অর্থ ও ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম, প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে অংশ নেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা