× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজায় টানা ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২২:৪১ পিএম

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

গত বুধবার বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির অনুলিপি এরই মধ্যে স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে হস্তান্তর করা হয়েছে। এরই সঙ্গে ২৩ অক্টোবর শুক্রবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা সাত দিন বন্ধ থাকবে। ২৪ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আবার স্বাভাবিক হবে।

তবে এ সময়ে উভয় দেশের ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই সাইফুল ইসলাম।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। সেই অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

এ ছাড়া আগামী ৮ থেকে ১০ নভেম্বর কালীপূজা উপলক্ষে তিন দিন এবং ১৫ ও ১৬ নভেম্বর ছটপূজা উপলক্ষে দুই দিন একইভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা