× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তায় ফেলে যাওয়া সেই দুই শিশুর পাশে স্বপ্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২০:১৩ পিএম

রাস্তায় ফেলে যাওয়া সেই দুই শিশুর পাশে স্বপ্ন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দুই শিশু ইসরাত ও রোজা মনির পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন।

পরিবারটির জীবিকা নির্বাহ ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে একটি গাভী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে নিয়মিত আয়ের সুযোগ তৈরি হলে শিশু দুটির লালন-পালন ও ভবিষ্যৎ গঠনেও সহায়তা হবে বলে আশা করছে স্বপ্ন।

ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে ১১ অক্টোবর দুপুরে পাঁচ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী ছোট বোন রোজা মনিকে একা কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ইসরাতের ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন মা। পরে দুই শিশুকে একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অসহায় হয়ে পড়ে তারা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।

শিশু দুটির এমন পরিস্থিতির খবর জানার পর তাদের পরিবারের জন্য সহায়তার উদ্যোগ নেয় স্বপ্ন।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, গাভী উপহার দেওয়ার মাধ্যমে পরিবারটির আয়ের একটি স্থায়ী উৎস তৈরির চেষ্টা করা হবে। এতে দুধ বিক্রি করে নিয়মিত আয় করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

স্বপ্ন মনে করে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

ইসরাত ও রোজা মনির পরিবারের জন্য নেওয়া এই উদ্যোগ তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা