× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসিস সংস্কার পরিষদের নেতৃত্বে রনি ও নাদিম হৃদয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৭:১৭ পিএম

বেসিস সংস্কার পরিষদের নেতৃত্বে রনি ও নাদিম হৃদয়

বেসিস সংস্কার পরিষদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে রোকমুচ্ছার জামান রনিকে আহ্বায়ক এবং নাদিম ভূঁইয়া হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি সাত সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

ঢাকার কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে মঙ্গলবার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় বেসিস-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আগের কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফেরদোস আলম ইপন ও মো. আবু তাহের। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. রাশেদুল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. জসীম উদ্দিন, কে এইচ সামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন, জোবায়ের রিয়াল ও মো. আলাউদ্দিন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন মিজানুর রহমান মিজান, মো. রওশান কামাল জেমস, ফৌজিয়া নিগার সুলতানা, মোহাম্মদ সামিউল ইসলাম, বেলাল আহমেদ, নাজমুস শাহাদাত ও মোহাম্মদ আব্দুল মজিদ (নাদিম মজিদ)।

সভায় সদ্য সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ (নাদিম মজিদ) সভাপতিত্ব করেন। সদস্য সচিব মনিরুজ্জামান অনুপস্থিত থাকায় সভা পরিচালনা করেন রওশান কামাল জেমস।

সভায় নেতারা বেসিস সংস্কার পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা