× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাস্ট ব্যাংকের ‘র‌্যাডিসন ব্লু ঢাকা উপ-শাখা’র উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রাহকদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ট্রাস্ট ব্যাংক পিএলসির নতুন ‘র‍্যাডিসন ব্লু ঢাকা উপ-শাখা’ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় এই উপ-শাখাটি চালু করা হলো।

ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি আনুষ্ঠানিকভাবে উপ-শাখাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, নবউদ্বোধিত এই উপ-শাখাটির মাধ্যমে আশপাশের এলাকার ব্যক্তি গ্রাহক, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ অন্যান্য গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং পণ্য ও সেবার বিস্তৃত পরিসর নিশ্চিত করা হবে। এর ফলে গ্রাহকেরা আরও সহজে ও সুবিধাজনক উপায়ে ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন।

র‍্যাডিসন ব্লু ঢাকা উপ-শাখা উদ্বোধনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা